রাধাকিশোরগঞ্জ পঞ্চায়েতে বিজেপি’র চৌপাল বৈঠক

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জুন || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ বছরের সময়কালের মধ্যে লোকজনের উন্নয়ন স্বার্থে কি কি কাজ করেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার লক্ষ্যে মঙ্গলবার বিকেল বেলায় শান্তিরবাজার মহকুমার রাধাকিশোরগঞ্জ পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় চৌপাল বৈঠক। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ৩৬-শান্তিরবাজার বিজেপি’র মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক, মন্ডলের সাধারন সম্পাদক বিকাশ সেন, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণাবতী রিয়াং, আশিষ পাল, অনিল রিয়াং, এলাকার পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।
এই আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা দেশের উন্নয়নে ও লোকজনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচীগুলির মধ্যে বিভিন্ন প্রকল্পের কথা জনসন্মুখে তুলে ধরা হয়। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে পি এম মুদ্রা যোজনা। এই যোজনায় সকলকে আর্থিক সাবলম্বী করতে কোনোপ্রকার গেরান্টার ছারা লোন প্রদান করা হয়। কৃষান সন্মান নিধি। এই প্রকল্পে কৃষকদের আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। মহিলাদের সুরক্ষিত রাখতে উজ্বলা জোজনা প্রকল্পের ব্যবস্থা করা হয়, যুবকদের বিভিন্ন কাজে প্রশিক্ষন দিতে শুরু করা হয় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয় প্রদান করা হয়, গরীব অংশের লোকজনদের বিদ্যুৎ সংযোগ দিতে সোভাগ্য জোজনা প্রকল্প চালু করা হয়, লোকজনদের চিকিৎসা পরিষেবা প্রদানে আয়ুষ্মান জোজনা চালু করা হয়, গরীব লোকজনদের বিনামূল্যে খাদ্যসামগ্রী দেবার লক্ষ্যে গরীব কল্যান যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পগুলি ছারাও বিভিন্ন প্রকল্পের কথা এই সভায় আলোচনা করা হয়। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের ৭ বছরের মধ্যে শান্তিরবাজার বিধানসভায় কি কি উন্নয়নমূলক কর্মসূচী হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক। তিনি জানান, বিগত ৭ বছরে শান্তিরবাজার বিধানসভায় বিচন্দ্রমনু বাজারে নতুন মার্কেট ষ্টল নির্মান করা হয়েছে, বিরচন্দ্র ও শান্তিরবাজারে নতুন বিদ্যাজোতি স্কুল নির্মান করা হয়েছে, লাসি ক্যাম্প ও বেতাগায় নতুন করে বিদ্যুতের সাবসেন্টার নির্মান করা হয়, মনু পঞ্চায়েতে ফিসারী অফিস নির্মান করা হয়, তৈকর্ম বিদ্যালয়ে নতুন করে বিদ্যালয়ের ভবন ও হোষ্টেল নির্মান করা হয়, শান্তিরবাজার স্কুল মাঠে স্টেডিয়াম নির্মান করা হয়, শান্তিরবাজারে ১৩২ কেভি বিদ্যুতের অফিস নির্মান করা হয়, ট্রমা সেন্টার নির্মান করা হয়, ডিষ্ট্রিক টান্সফোর্ট অফিস নির্মান করা হয় এছারাও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা তুলে ধরা হয়। ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়। বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে জানালেন মন্ডলের সাধারন সম্পাদক বিকাশ সেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*