গোপাল সিং, খোয়াই, ২০ জুন || খোয়াইয়ে পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য। শুক্রবার খোয়াই পুরান বাজারে একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সংবাদের ভিত্তিতে খোয়াইয়ের এসডিপিও এবং ওসির নেতৃত্বে একটি দল পুরান বাজার এলাকায় অভিযান চালায়। সেই সময় TR-06-3422 নম্বরের একটি যাত্রীবাহী অটোকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অটো থেকে মোট ২৪৭টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
ঘটনাচক্রে, অটোর চালক রুপন দেবকে (২৬) সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত রুপনের বাড়ি খোয়াইয়ের আশারামবাড়ি এলাকায় বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই মাদক চক্রের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
