উদয়পুরে মেধার স্বীকৃতি : গোমতি-সিপাহীজলার ২২৫ কৃতি শিক্ষার্থীকে টেকনো ইন্ডিয়ার সংবর্ধনা

আপডেট প্রতিনিধি, উদয়পুর, ২২ জুন || টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে শনিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত হল “মেধা রত্ন ২.০” অনুষ্ঠান। গোমতি ও সিপাহীজলা জেলার মোট ৭৫টি স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম সারির কৃতি ২২৫ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কৃতীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেয় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা যাতে সমাজ গঠনের দায়িত্ব নেয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। নেশামুক্ত সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অপরিসীম।” কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।
প্রধান অতিথির ভাষণে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর সমাজের কান্ডারি। সঠিক বিষয় ও প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ দিতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভূমিকা অনস্বীকার্য।”
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ রতন কুমার সাহা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলে (ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল সায়েন্স, ল, এগ্রিকালচার, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রোগ্রাম) পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি হোস্টেল ও নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তিনি আরও জানান, এখানে B.Tech, BCA, MCA, B.Sc, M.Sc, BA LLB, LLB, LLM, BBA, MBA, BA, MA, BRS, MRS, পিজি ডিপ্লোমা ও বিভিন্ন সার্টিফিকেট কোর্স পড়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোমতি জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ, বিবেকানন্দ বিদ্যাপীঠের এইচএম শ্যামসুন্দর দত্ত, কে বি আই স্কুলের ভাইস প্রিন্সিপাল অপূর্ব সাহা, রমেশ স্কুলের শিক্ষিকা পদ্মা চাকমা এবং গর্জি স্কুলের শিক্ষক বিশ্বজিৎ মারাক প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় সহ বিশিষ্টজনেরা।
শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছিল উৎসাহ ও অনুপ্রেরণার এক অনন্য মেলবন্ধন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*