গন্ডাছড়ায় টিটিএএডিসি নির্বাচনের আগে আইপিএফটি-র শক্তি বৃদ্ধি : ৮৯ ভোটারের যোগদান

সুব্রত দাস, গন্ডাছড়া, ২২ জুন || টিটিএএডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক ময়দানে দলবদলের হিড়িক বেড়ে চলেছে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে গন্ডাছড়া মহকুমায় আইপিএফটি (ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা) আরও একবার তাদের শক্তি বৃদ্ধির বার্তা দিল।
দলপতি পঞ্চায়েতের অন্তর্গত হাতিমাথা বাজারে আয়োজিত এক বাজারসভায় আইপিএফটি গন্ডাছড়া ডিভিশনাল কমিটির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৩১টি পরিবারের ৮৯ জন ভোটার আইপিএফটি-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান আইপিএফটি মহকুমা সভাপতি চরণ বাসি ত্রিপুরা, প্রাক্তন মহকুমা সভাপতি ও ডুম্বুরনগর আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, অ্যাডভাইসরি চেয়ারম্যান উত্তম কুমার ত্রিপুরা, যুব সংগঠনের সভাপতি কারণ জয় ত্রিপুরা এবং মহিলা সংগঠনের সভাপতি সুবিলতা ত্রিপুরা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
আইপিএফটি নেতৃত্বের বক্তব্য, দলত্যাগীরা দলটির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। আসন্ন টিটিএএডিসি নির্বাচনের প্রাক্কালে এই যোগদান আইপিএফটি-র সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এই যোগদানকে ঘিরে গন্ডাছড়ার রাজনৈতিক পরিবেশে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন দলবদলের ঘটনা রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*