যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের দাপুটে জয়, স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে ৪-০ গোলে পরাজিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে দাপটের সাথে জয় ছিনিয়ে নিল যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে ৪-০ ব্যবধানে পরাজিত হয় স্পোর্টস জার্নালিস্ট ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের দল। প্রথমার্ধেই দুই গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে তারা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা।
ম্যাচ শেষে মন্ত্রী টিংকু রায় খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান এবং এ ধরনের প্রীতি ম্যাচ ভবিষ্যতেও আয়োজনের উপর জোর দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*