আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || গুণগত সরকারি পরিসেবা ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে বিগত সাত বছরে ডাই-ইন-হারনেস সহ মোট ১৯,৭৪২ জন যুবশক্তিকে নিয়মিত সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে মুখ্য ভূমিকা পালনকারী প্রকৌশলীদের গুরুত্ব বিবেচনা করে পূর্ত দপ্তরের মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ত দপ্তরের অধীন জুনিয়র ইঞ্জিনিয়ার TES Gr-V(B) পদে নিয়োগপ্রাপ্ত ১৮৪ জন নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনিযুক্তদের সফল কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, অর্থ
মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ রাজ্যের শীর্ষ কর্মকর্তারা।
সরকারি সূত্রে জানানো হয়, আগামী দিনেও জনস্বার্থে দক্ষ জনবলের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পসমূহ দ্রুত ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে।
