সমাজের প্রান্তিক মানুষের পাশে সরকার, মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক প্রকল্পের শুভ সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || সমাজের অন্তিম মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও একধাপ এগোল রাজ্য সরকার। সোমবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মোট ১৪টি নতুন প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন— “শুধু কাগজে-কলমে নয়, বাস্তব ক্ষেত্রেও সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিকে কার্যকরী করে তুলতে সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর আহার পৌঁছে দেওয়া থেকে শুরু করে অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে অতিরিক্ত অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সরকার দাবি করছে, নতুন প্রকল্পগুলি কার্যকর হলে গ্রামীণ ও শহুরে— দুই স্তরেই সমাজের দুর্বলতম অংশ উপকৃত হবে।
তবে প্রশাসনিক মহলের অনেকের মতে, প্রকল্পের সংখ্যা বাড়লেও তার কার্যকর বাস্তবায়নই আগামী দিনে সরকারের আসল চ্যালেঞ্জ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*