বিশ্ব ফিজিওথেরাপি দিবসে মানবিক উদ্যোগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সোমবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, অলিম্পিয়ান দীপা কর্মকার, বিশিষ্ট সমাজসেবক সুজিত রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হাতে হুইলচেয়ার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া। সমাজসেবামূলক এই উদ্যোগ উপস্থিত মহলের প্রশংসা কুড়িয়েছে। অতিথিরা এদিন ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের কার্যক্রম শুধু মানবিক দৃষ্টান্তই নয়, বরং সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে সহায়ক হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*