প্রগতি স্কুল ময়দানে শারদীয়া উপহার বিতরণে মুখ্যমন্ত্রীর উদ্ভোধনী উপস্থিতি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৭ নং রামনগর মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার প্রগতি স্কুল ময়দানে একটি মহৎ শারদীয়া উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য্য, প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, ৭নং রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য্য, আগরতলা পুর নিগমের ১৪নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, ১৭নং ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জি, কর্পোরেটর নিবাস দাস, কর্পোরেটর মনুজ কান্তি দেব, মাইনরিটি মোর্চার চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বিজেপি জেলা সভাপতি সদর অসীম ভট্টাচার্য্য।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট সমাজসেবী, ৭নং রামনগর মন্ডলের কার্যকরী সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষভাবে উপস্থিত ছিলেন বিধায়ক ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অসহায় ও গরিব পরিবারের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে শারদীয়া উপহার বিতরণ করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*