পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী: মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার শ্রদ্ধাঞ্জলি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || ভারতের মহান সন্তান এবং একাত্ম মানবতাবাদের পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলার মুক্তাধারা প্রেক্ষাগৃহে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদের দর্শন ও অন্ত্যোদয় চিন্তাধারা সম্পর্কে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাঁর জীবনী ও আদর্শের বিভিন্ন দিক বিশ্লেষণ করে সমাজে সেবার গুরুত্ব ও মানবকল্যাণে একাগ্রতার বার্তা দেন।
অনুষ্ঠানটিতে শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ জনসাধারণও অংশগ্রহণ করেন, যারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ত্যাগ ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*