আসন্ন দূর্গাপূজায় নিশ্চিত হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের (TSECL) প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিগমের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
সভায় নিগমের সার্কেল, বিভাগ ও উপ-বিভাগের মোট ১২৩টি স্থান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিটি বিভাগ থেকে জানানো হয় যে, শারদীয় উৎসব উপলক্ষে বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটানোর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, “প্রাকৃতিক বিপর্যয় বা বড়সড় কোনো অঘটন না ঘটলে অন্যান্য বছরের মতোই এ বছরও রাজ্যজুড়ে শারদ উৎসব আলোকোজ্জ্বলভাবে উদযাপিত হবে।”
পর্যালোচনা সভায় বিদ্যুৎ নিগমের সমস্ত কর্মকর্তা ও কর্মীর পাশাপাশি তাদের পরিবারও শারদীয় শুভেচ্ছা জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*