‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচী শুরু হচ্ছে ত্রিপুরায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর || বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অমর দেশপ্রেমের গান ‘বন্দে মাতরম’ আগামী ৭ই নভেম্বর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে পালন করা হচ্ছে এক বছরব্যাপী কর্মসূচী। এই উপলক্ষে গোটা দেশজুড়ে চারটি পর্যায়ে বিশেষ উদ্‌যাপন কর্মসূচী নেওয়া হয়েছে।
ত্রিপুরা রাজ্যে এই কর্মসূচী অনুষ্ঠিত হবে চার দফায় — ৭ থেকে ১৪ নভেম্বর ২০২৫, ১৯ থেকে ২৬ জানুয়ারি ২০২৬, ৭ থেকে ১৫ আগস্ট ২০২৬ এবং ১ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আগামী ৭ই নভেম্বর মহাকরণে এই ঐতিহাসিক কর্মসূচীর শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দেশবাসীর মধ্যে ‘বন্দে মাতরম’ গানের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও দেশভক্তির চেতনা জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*