আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর || উনকোটি জেলায় বৃহস্পতিবার সীমান্তবর্তী একটি গ্রাম পরিদর্শনে যান ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন তিনি সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজ্যপাল তাঁদের সমস্যা ও প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
রাজ্যপালের এই সফরে জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা রাজ্যপালের আগমনে উৎসাহিত হয়ে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।
