আগতলায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৪.০ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর || ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়াম-এ ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) ক্যাম্পেইন ৪.০ (জীবন প্রমাণ) কর্মশালার রাজ্যস্তরীয় উদ্বোধন করেন।

এই কর্মসূচিটি সারা দেশব্যাপী আয়োজিত ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৪.০-এর অংশ হিসেবে আয়োজিত হয়, যার মূল লক্ষ্য দেশের পেনশনভোগীদের ডিজিটাল ক্ষমতায়ন ও সহজ সেবার আওতায় আনা। এর মাধ্যমে পেনশনভোগীদের আর অফিসে গিয়ে সার্টিফিকেট জমা দিতে হবে না, ডিজিটাল পদ্ধতিতেই তারা সহজে জীবনপ্রমাণ জমা দিতে পারবেন।
অনুষ্ঠানে রাজ্য সরকারের একাধিক বিশিষ্ট অতিথি, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল উদ্যোগের মাধ্যমে পেনশন সেবা আরও স্বচ্ছ ও জনবান্ধব হয়ে উঠবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*