গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে ‘বন্দে মাতরম’-এর ১৫০’তম বর্ষ উদযাপন

আপডেট প্রতিনিধি, উদয়পুর, ০৭ নভেম্বর || গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আজ রাজশ্রী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো “দেশমাতৃকার বন্দনা মন্ত্র — ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি” উপলক্ষ্যে এক ঐতিহাসিক অনুষ্ঠান। এই মহতী আয়োজনে উপস্থিত থাকতে পারা ছিল এক গভীর গর্ব ও অনুপ্রেরণার মুহূর্ত।
মহাকবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৫–৭৬ সালে রচনা করেছিলেন অমর দেশগান ‘বন্দে মাতরম’, যা স্বাধীনতা আন্দোলনের প্রতিটি অধ্যায়ে জাতীয় চেতনা ও দেশপ্রেমের প্রদীপ প্রজ্বলিত করেছিল। আজ, ১৫০ বছর পরেও এর প্রতিটি পঙ্‌ক্তি মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা, ঐক্য ও আত্মত্যাগের অমলিন বার্তা পৌঁছে দেয় নতুন প্রজন্মের হৃদয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনোজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক শ্রী অভিষেক দেবরায়, উদয়পুর পৌরপরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, সমাজসেবী সবিতা নাগ, জেলা শাসক সহ জেলার বিভিন্ন দপ্তরের সম্মানিত আধিকারিকবৃন্দ।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী ও শিল্পীরা অনুষ্ঠানে যোগ দিয়ে দেশাত্মবোধে ভরপুর সঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানটি পরিণত হয় এক গৌরবময় ও স্মরণীয় দিনে, যেখানে দেশপ্রেম, সংস্কৃতি ও ঐক্যের সুর একাত্ম হয় মাতৃভূমির বন্দনায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*