আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || আগামী ১২ই নভেম্বর নিয়মিতকরণের দাবিকে সামনে রেখে শিক্ষাঅধিকর্তার নিকট ডেপুটেশন জমা দিতে চলেছেন ভারতীয় মজদুর সঙ্গ-এর অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ।
শুক্রবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কমিটির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, বহু বছর ধরে অস্থায়ীভাবে কর্মরত শিক্ষা কর্মচারীরা আজও নিয়মিতকরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের তরফে এখনও পর্যন্ত কোন ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় কর্মচারীদের ক্ষোভ বেড়েছে বলে তারা মন্তব্য করেন।
আগামী ১২ই নভেম্বরের এই ডেপুটেশনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি পূরণের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।
