আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || শুক্রবার সকালে আমতলী বাইপাস সড়কের রেল ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ৮ থেকে ৯ জন ছাত্রছাত্রী এবং ১ মহিলাকে উদ্ধার করা হয়।বাসটি মনফোর্ট স্কুলের। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দমকল কর্মীরা উদ্ধার কাজে নামেন এবং আহত শিক্ষার্থী ও যাত্রীদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা প্রযুক্তিগত ত্রুটির জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া উপস্থিত ছিল। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
