আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || রাজধানীর রেশন বাগান এলাকায় শুক্রবার সকাল সকাল এক মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি TR01-J-2124 নম্বরের আর্টিকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কালভার্ট ভেঙে নিচের ড্রেনে পড়ে যায়।
ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ ছুটে এসে গাড়ির আরোহীদের উদ্ধারের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়ির চালক সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধারের ব্যবস্থা করে। এদিকে, দুর্ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
