আপডেট প্রতিনিধি, খোয়াই, ০৮ নভেম্বর || খোয়াই লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে এবং খোয়াই গণকী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের সহযোগিতায় শুক্রবার এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৩০ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণকী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়া, এন.এস.এস অফিসার, লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন প্রণব বণিক, লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মানিক দেবনাথ, লিও ক্লাবের সহ-সভাপতি লিও অভিষেক দেবনাথ, লিও বৈশাখী দেব, লিও অনুরপম বিশ্বাসসহ লায়ন্স ও লিও ক্লাবের সদস্য-সদস্যারা।
শিবিরকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। লিও ক্লাবের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এই মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
এই মহৎ উদ্যোগে লিও ক্লাবের সহ-সভাপতি লিও অভিষেক দেবনাথের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন প্রণব বণিক। তিনি জানান, আগামী দিনেও লায়ন্স ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে এ ধরনের মানবিক কর্মসূচি গ্রহণ করা হবে।
