জিবি হাসপাতালে পাঞ্চালী ভট্টাচার্যকে দেখতে গেলেন বিরোধী দলনেতা ও প্রাক্তন মন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর || শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অসুস্থ সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্যকে দেখতে জিবি হাসপাতালে যান বিরোধী দলনেতা তথা সিপিআই(এম)-এর রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ পার্টির অন্যান্য নেতৃত্ব। তারা পাঞ্চালী ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, পাঞ্চালী ভট্টাচার্য কিছুদিন ধরে অসুস্থ হয়ে জিবি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*