দত্তক সচেতনতা মাসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দত্তক গ্রহণে মিলনমেলা প্রজ্ঞা ভবনে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর || বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনের হল নং–৩-এ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দত্তক সচেতনতা মাস উপলক্ষে দত্তক গ্রহণকারী ও সম্ভাব্য পিতামাতাদের এক বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়। “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দত্তক গ্রহণ”—এই বছরের মূল থিমকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে দপ্তরের বিভিন্ন পদাধিকারী ও অংশগ্রহণকারী পরিবাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি সমাজে দত্তক গ্রহণের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ভালোবাসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
Adoption Awareness Month 2025 উপলক্ষে এই মিলনমেলা দত্তক গ্রহণে আগ্রহী পিতামাতাদের জন্য তথ্য, পরামর্শ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*