অভিযোগের ভিত্তিতে দুই চোর আটক, উদ্ধার গলার চেইন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর || বাধারঘাট শ্রীনগর এলাকার বাসিন্দা সঞ্জয় সাহ-এর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে দুই চোরকে আটক করেছে অরুন্ধতীনগর থানার পুলিশ। অভিযানের সময় উদ্ধার হয়েছে চুরি যাওয়া গলার চেইনটিও।
ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন থানার পুলিশ অফিসার সুশান্ত দেব। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয় এবং চিহ্নিত করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*