আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর || শহরের সবকটি বাজারে আধুনিক চিকেন স্লটারহাউজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। প্রথম ধাপে দুর্গা চৌমুহনী বাজারে স্লটারহাউজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর কমিশনার ডি. কে. চাকমা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী বাজারের অস্থায়ী বাজার কমিটির সদস্যরাও। বাজারের সার্বিক পরিবেশ স্বাস্থ্যকর ও সুষ্ঠু রাখতেই স্লটারহাউজ নির্মাণের এই উদ্যোগ বলে জানিয়েছেন পুর নিগম কর্তৃপক্ষ। শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
