প্রজ্ঞা ভবনে TPSC নির্বাচিত ফিশারি অফিসারদের হাতে অফার লেটার, স্বচ্ছ নিয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী || রাজধানীর প্রজ্ঞা ভবন-এ আয়োজিত এক গম্ভীর অনুষ্ঠানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (TPSC) কর্তৃক নির্বাচিত ফিশারি অফিসারদের হাতে অফার লেটার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।
নবনিযুক্ত ফিশারি অফিসারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনগণের সেবায় নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। রাজ্যের মৎস্যসম্পদ উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে তাঁদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। তিনি বলেন, “আমাদের সরকার ২৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ডাই-ইন-হারনেস সহ মোট ২০,১৯৬টি সরকারি চাকরি প্রদান করেছে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নবনিযুক্ত আধিকারিকদের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং রাজ্যের উন্নয়নযাত্রায় সক্রিয় অবদান রাখার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*