প্রণাম জানিয়ে দায়িত্ব গ্রহণ: রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ রামপদ জমাতিয়া

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন রামপদ জমাতিয়া। বুধবার বিধানসভায় এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে এই দায়িত্বভার গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন হয়।
অধ্যক্ষের চেয়ারে বসার আগে ঐতিহ্য মেনে চেয়ারটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করেন রামপদ জমাতিয়া, যা উপস্থিত সকলের নজর কেড়ে নেয় এবং অনুষ্ঠানে এক বিশেষ আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।
এদিন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সহ কংগ্রেস, তিপ্রা মথা এবং IPFT-র বিধায়করা একসঙ্গে তাঁকে অধ্যক্ষের আসন পর্যন্ত এগিয়ে নিয়ে যান। শাসক ও বিরোধী—উভয় পক্ষের বিধায়কদের এই সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়ার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে নতুন অধ্যক্ষ রামপদ জমাতিয়া সকলের সহযোগিতা কামনা করেন এবং বিধানসভার কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*