স্পেনে বাস দুর্ঘটনায় নিহত ১৪

spnআন্তর্জাতিক ডেস্ক ।। স্পেনে বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা শহরের মাঝামাঝি একটি সড়কে বাসটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় প্রশাসন সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার উত্তরপূর্বাঞ্চলীয় ক্যাতালোনিয়ায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে দুর্ঘটনার সময় ৫৬ জন যাত্রী ছিলেন। তাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও বিদেশী নাগরিক ছিলেন। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনিময় কর্মসূচি এরাসমাসে অংশ নিয়ে আতশবাজি উৎসবের শেষে ভ্যালেন্সিয়া থেকে বেড়াতে যাচ্ছিলেন তারা। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এতে হতাহতদের নাগরিকত্ব নিশ্চিত করতে পারেননি ক্যাতালোনিয়ার আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্ঘটনায় বেঁচে গেছে বাসচালক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*