রাজিব সাহা, আগরতলা, ২২ এপ্রিল ।। রেগা কর্মচারীদের নিয়মিতকরন এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক রেগায় শ্রমদিবস কমানোর দাবীতে শহরে প্রতিবাদ মিছিলে অংশ নেয় রেগা শ্রমিকরা। রাজ্যে সাফল্যের সহিত রেগা প্রকল্পের ১০ বছর পূর্তিতে বৃহস্পতিবার ত্রিপুরা রেগা সমন্বয় সমিতির আহ্বানে এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
