

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ।। এমুহূর্তে রাজ্যে পেট্রোল ও ডিজেলের চাহিদা আর যোগানের ফারাকে চূড়ান্ত দুর্ভোগে নাজেহাল মানুষ। পেট্রোলের পাম্পে কখনো ঝুলিয়ে রাখা হচ্ছে শূন্য ভাঁড়ারের সংবাদ আবার কখনো পেট্রলের পাম্পের সামনে দু’চাকা, চার চাকার দীর্ঘ লাইনে প্রতীক্ষা করতে দেখা যাচ্ছে যানবাহন চালকদের। শনিবার, রাজধানীর মিলনসংঘস্থিত পেট্রোল পাম্পে ডিজেল চালিত চার চাকার গাড়ীর দীর্ঘ লাইন নাগেরজলা ছাড়িয়ে যায়। তাতে রাস্তায় জ্যাম বেঁধে শহর থেকে দক্ষিন মুখি যান চলাচলে এবং পায়ে হাঁটা মানুষের একপ্রকার নাজেহাল অবস্থায় পড়তে হয়।
