
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ।। বুধবার মহাকরণে মূখ্যমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ বর্ডার গার্ডের দুই জন এডিশন্যাল ডিরেক্টর জেনারেল (রিজিওন কমান্ডার) মহম্মদ হাবিবুল করিম ও খোন্দকার ফরিদ হাসান মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন। বাংলাদেশ বর্ডার গার্ডের এই দুই অফিসার মূখ্যমন্ত্রীর হাতে পুস্পস্তবক ও স্মারক উপহার তুলে দেন। সাক্ষাৎকার কালে BSF এর দু’জন পদস্থ আধিকারিকও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪ থেকে ২৭ জুলাই শালবাগানস্থিত BSF এর হেড কোয়ার্টারে BSF ও BGB মধ্যে সীমান্ত সুরক্ষা নিয়ে দু’পক্ষের সহায়তামূলক আদানপ্রদান নিয়ে আলোচনা চলে।
