নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ।। ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের ১৩নং সীমনা তমাকারী (ST) নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচন গত ২৩ আগষ্ট মোট ৩২টি বুথ সেন্টারে ভোট গ্রহন কড়া হয়েছে। শুক্রবার, সকাল ৯টা থেকে ১০টি টেবিলে একসঙ্গে শুরু হয় ভোট গণনা। ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের ১৩নং সীমনা তমাকারী (ST) উপনির্বাচনে জয়ী হয় বামফ্রন্ট সমর্থিত CPI(M) প্রার্থী কুমুদ দেববর্মা। তিনি ৫৮২ ভোটে IPFT প্রার্থী মঙ্গল দেববর্মাকে পরাজিত করেন। CPI(M) প্রার্থী কুমুদ দেববর্মার প্রাপ্ত ভোট ৯২৬০ এবং IPFT প্রার্থী মঙ্গল দেববর্মার প্রাপ্ত ভোট ৮৬৭৮। ভোটের ফলাফল জানার পরই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য কড়া গেছে।
