গোপাল সিং, খোয়াই, ০৮ সেপ্টেম্বর ।। নৈরাজ্য, বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে, শিক্ষা-শান্তি-ঐক্য-সম্প্রীতিকে আরও সুদৃঢ় করতে ছাত্র সংসদ নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে এসএফআই-টিএসইউ ছাত্র সংগঠন। খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজ সহ রাজ্যের ২২টি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের নির্বাচন ঘোষণার পর থেকেই ব্যাপক উচ্ছাসের সাথে সামিল হচ্ছে প্রতিটি কলেজের ছাত্র-ছাত্রীরাও। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতি জানান দিল ছাত্র সংসদের নির্বাচন হয়ে উঠেছে গনতন্ত্রের উৎসব। বুধবার মোট ১০১টি ফর্ম তোলা হয়েছে বলে জানিয়েছেন ছাত্র সংসদের সাধারন সম্পাদক নারায়ন নম:দাস।
