দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ গোটা রাজ্যের খ্রীষ্টান ধর্মের আশ্রিত মানুষেরা দিন গুনতে শুরু করেছেন শুভ বড়দিনের। ২৫শে ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্থানে চার্চগুলোতে সাজসজ্জায় চাকচিক্য করে তোলার কাজ শুরু হয়েছে। মরিয়মনগরস্থিত গীর্জায় প্রতিবছর সাড়ম্বরে বড়দিন পালিত হয়, এবছরও প্রভু যিশুর জন্মদিনকে সামনে রেখে সাজিয়ে তোলার প্রস্তুতি ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়েছে।
