স্ত্রী হত্যার অপরাধে অভিযুক্ত টিএসআর জওয়ান গ্রেপ্তার

jlগোপাল সিং, খোয়াই, ১২ জানুয়ারী ৷৷ ২০০৯ সালে স্ত্রীকে হত্যা করেছিল এক টিএসআর জওয়ান। খুনের দায়ে গ্রেফতারও হয়েছিল। কিন্তু জামিনে মুক্ত হয়েই ফেরার হয় স্ত্রী হত্যাকারী পাষন্ড স্বামী। কিন্তু দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর স্ত্রী হত্যার অপরাধে অভিযুক্ত টিএসআর জওয়ান কৃষ্ণ কান্ত শুক্ল দাসকে অবশেষে সোমবার গভীর রাতে খোয়াইয়ের মহাদেবটিলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, কৃষ্ণ কান্ত শুক্লদাস (৩৯) নামে এক টিএসআর জওয়ান ২০০৯ সালে জিরানীয়ার ১০ম ব্যাটেলিয়ান টিএসআর সদর কার্যালয়ে কর্মরত অবস্থায় তার স্ত্রীকে হত্যা করেছিল। তারপর পুলিশ কৃষ্ণ কান্ত শুক্ল দাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। কিছু দিন জেল হাজতের পর জামিনে ছাড়া পায় অভিযুক্ত টিএসআর জওয়ান। জামিনে ছাড়া পাবার পরই সে গা ঢাকা দেয়। বিচারাধীন অবস্থায় আর আদালতে আসেনি। আদালত অভিযুক্ত টিএসআর জওয়ানকে গ্রেপ্তারের নির্দেশ দেয় পুলিশকে। কিন্তু পুলিশ উক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছিল না। শেষ পর্যন্ত গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে খোয়াই থানার এসআই মিজানুর রহমান খোয়াইয়ের মহাদেবটিলা থেকে কৃষ্ণ কান্ত শুক্লদাসের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করে স্ত্রী হত্যায় অভিযুক্ত টিএসআর জওয়ানকে। মঙ্গলবার অভিযুক্তকে পাঠিয়ে দেয়া হয়েছে জিরানীয়া থানায়। সেখান থেকে পাঠানো হয়েছে আগরতলার আদালতে। অভিযুক্ত টিএসআর এর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধীর ৩০২/৩০৯ ধারায় মামলা চলছিল আদালতে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*