নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ রাজ্যে অবৈধ ভাবে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল ইস্যুকে কেন্দ্র করে ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেস রাজ্য ব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগের দাবী করল তৃনমূল কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে আহুত এক সাংবাদিক সংমেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, গোটা রাজ্যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ১০,৩২৩ জন শিক্ষকের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। তিনি বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে চাকুরীচ্যুতরা প্রতারনার মামলা করতে পারেন। তিনি বলেন, শুক্রবার আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে। সাংবাদিক সন্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ কুমার সাহা সহ অন্যান্যরাসাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করলো তৃনমূল কংগ্রেস
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ রাজ্যে অবৈধ ভাবে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল ইস্যুকে কেন্দ্র করে ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেস রাজ্য ব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগের দাবী করল তৃনমূল কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে আহুত এক সাংবাদিক সংমেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, গোটা রাজ্যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ১০,৩২৩ জন শিক্ষকের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। তিনি বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে চাকুরীচ্যুতরা প্রতারনার মামলা করতে পারেন। তিনি বলেন, শুক্রবার আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে। সাংবাদিক সন্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ কুমার সাহা সহ অন্যান্যরা