বিজেপি’তে ৭৯৭ পরিবার শান্তিরবাজারে

bjpবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ মে ৷৷ ৩৬ শান্তিরবাজার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে রবিবার শান্তির বাজারে এক পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সপ্তম বারের মত দল ত্যাগ করে বিজেপি’তে যোগদান করলেন প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরী শঙ্কর রিয়াং। উনাকে অনুকরন করে সত্যব্রত সাহা, দেবাশীষ পাল, সুমন দেবনাথ, অনিল রিয়াং সহ একঝাক তৃণমূল কর্মীবৃন্দ বিজেপি’তে যোগদান করেন। এই পরিবর্তন সভায় কংগ্রেস ও তৃণমূল থেকে ৭১৭ পরিবারের ২১০০ জন ভোটার এবং সি পি আই (এম) থেকে ৮০ পরিবারের ৩০০ ভোটার গেরুয়া শিবিরে আসেন। অনুষ্ঠানে দলত্যাগকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেনেন বিজেপি’র দক্ষিণ জেলার সভাপতি বিভিষন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সাধারন সম্পাদীকা প্রতীমা ভৌমিক, যুব মোর্চার সদস্য জহরলাল দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*