পুজার্চনার মধ্যদিয়ে বিজেপি’র কেন্দ্রীয় বুথ অফিস উদ্বোধন

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি ৷৷ ২০১৮ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসকদল থেকে শুরু করে বিরোধী শিবিরের রাজ্যজুড়ে নির্বাচনী দৌড়ঝাঁপ চরমে। বুধবার নেডার চেয়ারম্যান তথা ত্রিপুরার নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে উদ্বোধন হল বিজেপি’র কেন্দ্রীয় বুথ অফিস। এদিন বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রমুখরা। বুথ অফিস উদ্বোধন উপলক্ষে পুজার্চনার আয়োজন করা হয়। সকলকে মিষ্টি মুখ করিয়ে নেডার চেয়ারম্যান তথা ত্রিপুরার নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মা বলেন, এই রাজ্যের বামেদের দিন ফুরিয়ে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপি দলকেই ক্ষমতায় বসাবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*