তুলাশিখরে মিলল গ্যাসের উৎসস্থল

gasগোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ ৷৷ খোয়াই তুলাশিখরে মিলল গ্যাসের উৎসস্থলের সন্ধান। খোয়াই জেলার আঠারোমুড়া পাহাড়ের উজান ময়দানের লবনছড়া এলাকায় এই গ্যাসের উৎসের সন্ধান মিলল শনিবার। যদিও বেশ কিছুদিন ধরেই এলাকার জলাশয়ে আগুন ধরে যায় বলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু দুদিন পূর্বে স্থানীয় এলাকার বাসিন্দা সুজন দেববর্মা উনার জুমে আগুন দিতে গিয়ে তাজ্জব বনে যান। লবনছড়ার পাশে কর্দমাক্ত স্থানে এবং একটি পাহাড়ের জলের নালায় বুদবুদ উঠতে দেখেন তিনি। কিন্তু যখন দেখলেন ঐ স্থানে দেশলাই জ্বালালেই আগুন ধরে যায় তখনই বিষয়টি সন্দেহের সৃষ্টি করে। খবর পেয়ে শুক্রবারই তুলাশিখর ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার সহ এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার সকালে এলাকা পরিদর্শন করলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক উত্তম মন্ডল ও মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য সহ এক প্রতিনিধি দল। পরিদর্শন ও পর্যবেক্ষন শেষে মিডিয়ার সাথে সাক্ষাতে দুই আধিকারিক জানান, স্থানীয় মানুষজনের ইঙ্গিত সঠিক হতে পারে। এলাকায় প্রাকৃতিক গ্যাসের উৎসের সন্ধান পাওয়ার খবরটি সত্য হতে পারে। তবে এবিষয়ে ওএনজিসি সঠিক তথ্য দিতে পারবে। ওএনজিসিকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। উনারা বিষয়টি প্রত্যক্ষ ও পর্যবেক্ষন করে সঠিক কোন তথ্য এবিষয়ে দিতে পারবেন। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের উৎসস্থল লবনছড়ায় থাকার ফলেই এলাকায় এমনটা হচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*