আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ দিনদুপুরে মধ্যযুগীয় কায়দায় বর্বরতার শিকার হলেন দুই মহিলা। রাজধানীর অদূরে সংগঠিত এই ঘটনায় পুলিস তিন জনকে গ্রেফতার করেছে। তাও কোনও গ্রামীণ এলাকা নয়। খোদ বিশালগড় বাজারে। প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে ওই নারীকে রাস্তায় টেনে পেটালো এক ব্যবসায়ী। আর এই ঘটনায় প্রতিবাদ না করে স্থানীয় জনতা তাকিয়ে ঘটনার উপভোগ করেন এবং মোবাইল ফোনে ছবি তোলেন। শুক্রবার বিশালগড় বাজারের লোকদের সংঘবদ্ধ আক্রমণে বেআব্রু হয়ে পড়েন দুই নারী। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, দুইজন বিবাহিত নারী স্বপন সাহা নামে এক ব্যবসায়ীর দোকানে ঠান্ডা পানীয় কিনতে আসেন। দোকানদার পানীয় দিয়ে তাদের একজনের শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় ওই দুই নারী প্রতিবাদ করলে দোকানদার। বাজারের ব্যবসায়ী থেকে পথচারী লোকজন সকলে তারিয়ে তারিয়ে তা দেখে গেছেন। কাপুরুষের মতো দুই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ার খবর পেয়ে মহিলা আধিকারিক ঘটনাস্থলে গেছেন। তাদের সামনে পর্যন্ত নিরস্ত্র দুই মহিলাকে আক্রমণকারীরা নিজেদের পুরুষত্ব জাহির করতে পিছ পা হয়নি। নির্যাতিত দুই নারী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে ওই দুই নারী বিশালগড় মহিলা থানায় ব্যবসায়ী স্বপন সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। শনিবারই বিজেপির বিশালগড় মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন দেওয়া হয়।দিনদুপুরে বর্বরতার শিকার দুই মহিলা, গ্রেফতার তিন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ দিনদুপুরে মধ্যযুগীয় কায়দায় বর্বরতার শিকার হলেন দুই মহিলা। রাজধানীর অদূরে সংগঠিত এই ঘটনায় পুলিস তিন জনকে গ্রেফতার করেছে। তাও কোনও গ্রামীণ এলাকা নয়। খোদ বিশালগড় বাজারে। প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে ওই নারীকে রাস্তায় টেনে পেটালো এক ব্যবসায়ী। আর এই ঘটনায় প্রতিবাদ না করে স্থানীয় জনতা তাকিয়ে ঘটনার উপভোগ করেন এবং মোবাইল ফোনে ছবি তোলেন। শুক্রবার বিশালগড় বাজারের লোকদের সংঘবদ্ধ আক্রমণে বেআব্রু হয়ে পড়েন দুই নারী। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, দুইজন বিবাহিত নারী স্বপন সাহা নামে এক ব্যবসায়ীর দোকানে ঠান্ডা পানীয় কিনতে আসেন। দোকানদার পানীয় দিয়ে তাদের একজনের শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় ওই দুই নারী প্রতিবাদ করলে দোকানদার। বাজারের ব্যবসায়ী থেকে পথচারী লোকজন সকলে তারিয়ে তারিয়ে তা দেখে গেছেন। কাপুরুষের মতো দুই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ার খবর পেয়ে মহিলা আধিকারিক ঘটনাস্থলে গেছেন। তাদের সামনে পর্যন্ত নিরস্ত্র দুই মহিলাকে আক্রমণকারীরা নিজেদের পুরুষত্ব জাহির করতে পিছ পা হয়নি। নির্যাতিত দুই নারী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে ওই দুই নারী বিশালগড় মহিলা থানায় ব্যবসায়ী স্বপন সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। শনিবারই বিজেপির বিশালগড় মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন দেওয়া হয়।