আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষের চাহিদা হলো সুযোগ সুবিধা। যে সরকার মানুষের এই চাহিদাগুলি পূরন করতে পারে, সেই সরকারই শ্রেষ্ঠ সরকার। কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। মঙ্গলবার সিপার্ডে সরকারি আধিকারিকদের এক প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। সরকারি শৃঙ্খলা বিষয়ে পাঁচ দিনের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে সাধারণ প্রশাসন। ১৮টি দপ্তরের ৩৭ জন আধিকারিক এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যসচিব সঞ্জীব রঞ্জন, সিপার্ডের ডি জি কে নাগরাজ, সাধারণ প্রশাসন দপ্তরের প্রধান সচিব রাকেশ সারোয়াল উপস্থিত ছিলেন।সরকারি শৃঙ্খলা বিষয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ শিবিরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষের চাহিদা হলো সুযোগ সুবিধা। যে সরকার মানুষের এই চাহিদাগুলি পূরন করতে পারে, সেই সরকারই শ্রেষ্ঠ সরকার। কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। মঙ্গলবার সিপার্ডে সরকারি আধিকারিকদের এক প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। সরকারি শৃঙ্খলা বিষয়ে পাঁচ দিনের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে সাধারণ প্রশাসন। ১৮টি দপ্তরের ৩৭ জন আধিকারিক এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যসচিব সঞ্জীব রঞ্জন, সিপার্ডের ডি জি কে নাগরাজ, সাধারণ প্রশাসন দপ্তরের প্রধান সচিব রাকেশ সারোয়াল উপস্থিত ছিলেন।