প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবার জন্য ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে – মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী আগামী ২০২২ সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবার জন্য ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবার জন্য ঘর দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। মঙ্গলবার মহাকরণের ১নং কনফারেন্স হলে নগরোন্নয়ন দপ্তরের পর্যালোচনা সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে যে প্রকল্প রয়েছে সেগুলিকে নিয়ে বাংলা ভাষায় প্রচার পুস্তিকা তৈরি করতে হবে। সেই প্রচার পুস্তিকা মানুষের কাছে পৌছুতে হবে। এজন্য প্রযোজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব মনোজ কুমারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ছাড়াও আমরুত প্রকল্প, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, সলিড ওয়েষ্ট ম্যানেজম্যান্ট, স্মার্ট সিটি এবং টুয়েপ নিয়ে নিয়ে আলোচনা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, পূর্ত দপ্তরের সচিব শান্তনু, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাঃ শৈলেশ কে যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*