বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ এপ্রিল ৷৷ শান্তির বাজার ডিস্ট্রিক ট্রান্সর্ফোট অফিসারের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় ২৯তম সড়ক সুরক্ষা সপ্তাহ ২০১৮। বুধবার সকালে শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু করার আগে শান্তির বাজার মোটরস্ট্যান্ড থেকে সকল যান চালকরা মিলে এক র্যালির আয়োজন করে। শান্তির বাজার মহকুমার সমস্ত যানচালক এই র্যালিতে অংশগ্রহন করেন। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করেন প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরীশঙ্কর রিয়াং। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ডিষ্ট্রিক ট্রান্সফোর্ট অফিসার তথা বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, শান্তির বাজার মহকুমার এস ডি পি ও নির্দেশ দেব, বিশিষ্ট সমাজ সেবী সত্যব্রত সাহা ও অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সড়ক সুরক্ষা সপ্তাহের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। বক্তারা তাদের বক্তব্যের মধ্যদিয়ে সকল যান চালকদের বলেন, সকলে যেন বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় বেরহন। গাড়ী চালানোর সময় অন্যমনস্ক না হবার জন্য আহব্বান জানান। বক্তব্য শেষে যান চালানোর উপর কুইজ এর আয়োজন করা হয়। কুইজে জয়ীদের হাতে প্রধান অতিথি পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষে চক্ষু পরিক্ষার জন্যও বিশেষ আয়োজন করা হয়েছে।২৯তম সড়ক সুরক্ষা সপ্তাহ পালিত শান্তিরবাজারে
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ এপ্রিল ৷৷ শান্তির বাজার ডিস্ট্রিক ট্রান্সর্ফোট অফিসারের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় ২৯তম সড়ক সুরক্ষা সপ্তাহ ২০১৮। বুধবার সকালে শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু করার আগে শান্তির বাজার মোটরস্ট্যান্ড থেকে সকল যান চালকরা মিলে এক র্যালির আয়োজন করে। শান্তির বাজার মহকুমার সমস্ত যানচালক এই র্যালিতে অংশগ্রহন করেন। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করেন প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরীশঙ্কর রিয়াং। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ডিষ্ট্রিক ট্রান্সফোর্ট অফিসার তথা বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, শান্তির বাজার মহকুমার এস ডি পি ও নির্দেশ দেব, বিশিষ্ট সমাজ সেবী সত্যব্রত সাহা ও অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সড়ক সুরক্ষা সপ্তাহের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। বক্তারা তাদের বক্তব্যের মধ্যদিয়ে সকল যান চালকদের বলেন, সকলে যেন বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় বেরহন। গাড়ী চালানোর সময় অন্যমনস্ক না হবার জন্য আহব্বান জানান। বক্তব্য শেষে যান চালানোর উপর কুইজ এর আয়োজন করা হয়। কুইজে জয়ীদের হাতে প্রধান অতিথি পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষে চক্ষু পরিক্ষার জন্যও বিশেষ আয়োজন করা হয়েছে।