পুলিশ কোর্টে দুঃসাহসিক চুরি

pcআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল ৷৷ এবার দুঃসাহসিক চুরিকান্ড সংগঠিত হল খোদ আদালত চত্বরে। নিরাপত্তার বলয়ে থাকা আগরতলা পুলিশ কোর্টে এই চুরির ঘটনাটি সংঘটিত হয়। যে রুমে আলামত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র রাখা হয় সেখানেই হানা দেয় চোরেরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় সেই রুমেই মজুত রাখা হয় বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রও। তবে কী কী জিনিস খোয়া গেছে সেনিয়ে সন্দেহ রয়েছে। ঘটনায় বিস্মিত আদালতের সাথে সংশ্লিষ্টরাও। জানা যায়, জানালার রড ভেঙে রাতের অন্ধকারে চোরের দল ভেতরে প্রবেশ করে। শুক্রবার সকাল দশটা নাগাদ নজরে পরে চুরির ঘটনা। প্রশ্ন চিহ্ণের মুখে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*