গত ৬ মাসে দেশে ৩৬ লক্ষ চাকুরীর সযোগ সৃষ্টি হয়েছে : জেলা শাসক

khwগোপাল সিং, খোয়াই, ২৭ এপ্রিল ৷৷ প্রধানমন্ত্রী মুদ্রা লোন, বীমা যোজনা, জনধন যোজনা, অটল পেনশন যোজনা, জ্যোতি যোজনা, সুরক্ষা যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস, রেগা ও স্বচ্ছা ভারত মিশনের উপর খোয়াই গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শুক্রবার সকাল এগারোটায় খোয়াই পঞ্চায়েত সমিতি হলে ব্লক স্তরীয় সচেতনতামুলক ব্যাঙ্ক মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জেলা শাসক ও সমাহর্তা ডঃ সন্দীপ এন মাহাত্ব্যে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী অমিত রক্ষিত, মনোজ দাস, অর্থ দপ্তরের কাউন্সিলার অরিন্দম রায় চৌধূরী সহ অন্যান্যরা। উক্ত ব্যাঙ্ক মেলায় খোয়াই জেলার ১২টি ব্যাঙ্ক স্টল খুলে গ্রাহকদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি নিয়ে আলোচনা করে। ব্যাঙ্ক মেলাকে ঘিরে জনগণের উপস্থিতি ছিল লক্ষনীয়। মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এদিনকার ব্যাঙ্ক মেলার সূচনাপর্বে আলোচনা করতে গিয়ে সমাজসেবী অমিত রক্ষিত বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব আমাদের দেশে রয়েছেন। যিনি আমাদের দেশের সোশিও ইকোনমিক ফেব্রিকটাকে হাতের তালুর মতো বুঝেন। আর সেকারনে বিগত তিন-চার বছরে যে সব যোজনাগুলি ভারতবর্ষ পেয়েছে স্বাধীনতার পর জনস্বার্থে এমন যোজনা দেশবাসী দেখেনি।’ অপরদিকে খোয়াই জেলা শাসক ও সমাহর্তা ড. সন্দীপ এন মাহাত্ব্যে বলেন, ‘গোটা দেশে গত ৬ মাসে ৩৬ লক্ষ নতুন চাকুরীর সুযোগ সৃস্টি হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করেছে মুদ্রা যোজনা। এই মুদ্রা যোজনায় স্বনিযুক্তির সুযোগ সৃষ্টি হয়। কিন্তু মাঝে কিছু সময় যাবত দেশের বিকাশ হয়নি বলে যে অপপ্রচার করা হচ্ছিল সেবিষয়ে দৃষ্টি আকর্ষন করে জেলা শাসক বলেন এই তথ্য সঠিক নয়। গতকালই তথ্য এসেছে যে গত ৬ মাসে ৩৬ লক্ষ চাকুরীর সুযোগ সৃষ্টি হয়েছে।’
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*