প্রধানমন্ত্রীর হাতে ই-পঞ্চায়েত পুরস্কার গ্রহণ করলেন উপ-মূখ্যমন্ত্রী

dy cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল ৷৷ পঞ্চায়েতীরাজ ব্যবস্থার উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ ২৪ এপ্রিল, ২০১৮ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সংস্থাকে মধ্যপ্রদেশের মন্ডলাতে অনুষ্ঠিত জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস – ২০১৮ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাজ্যমন্ত্রী পুরুষোত্তম রুপালা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিব্রাজ সিং চৌহানের উপস্থিতিতে পুরস্কৃত করা হয়। রাজ্যের পঞ্চায়েতীরাজ ব্যবস্থায় ই-পঞ্চায়েতের উৎকৃষ্টতম কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয়স্তরে II(A) বিভাগে রাজ্যকে দ্বিতীয় পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী তথা পঞ্চায়েতীরাজ মন্ত্রী যীষ্ণু দেববর্মা ই-পঞ্চায়েত পুরস্কার গ্রহণ করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*