পর পর দু’দিন মহিলা কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

emআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগষ্ট ৷৷ পর পর দু’দিন রাজধানীর মহিলা কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সোমবার আচমকা মহিলা কলেজ পরিদর্শনের ঠিক পরের দিন অর্থাৎ মঙ্গলবার ফের মহিলা কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী কলেজের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ক্লাসে গিয়ে ছাত্রীদের সাথেও কথা বলেন। পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, কলেজের খাতা দেখার সমস্যা দূর করতে খাতা দেখার জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জন্য চারটি সেন্টার এবং এম বি বি বিশ্ববিদ্যালয়ের জন্য দুটি সেন্টার খোলার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*