মহিলাদের সচেতনতা বিষয়ক কর্মশালার উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগষ্ট ৷৷ রাজ্যে নতুন বিজেপি-আই পি এফ টি জোট সরকার গঠন হবার পর থেকে এখন পর্যন্ত ২ কোটি গাঁজার চারা গাছ নষ্ট করা সহ ২৬ হাজার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, নেশার কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে তরুণ সমাজ। তিনি বলেন, এক সময় ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রচুর মাদক পাচার হতো। এখন আর তা হয় না।
এদিন প্রজ্ঞা ভবনে ‘মহিলাদের সচেতনতা বিষয়ক’ এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সুষমা সাহু, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*