আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জিবি হাসপাতালে উদ্বোধন হল ইউরোলজি এবং প্লাস্টিক সার্জারি বিভাগ। বুধবার এই দুটি বিভাগের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস। উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এই চিকিৎসার জন্য এতদিন ভিন রাজ্যে যেতেন, তাদের আর যেতে হবে না। রাজ্যেই কম খরচায় এই চিকিৎসা করা যাবে এখন থেকে।ইউরোলজি এবং প্লাস্টিক সার্জারি বিভাগের উদ্বোধন জিবি হাসপাতালে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জিবি হাসপাতালে উদ্বোধন হল ইউরোলজি এবং প্লাস্টিক সার্জারি বিভাগ। বুধবার এই দুটি বিভাগের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস। উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এই চিকিৎসার জন্য এতদিন ভিন রাজ্যে যেতেন, তাদের আর যেতে হবে না। রাজ্যেই কম খরচায় এই চিকিৎসা করা যাবে এখন থেকে।