শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার

santanuআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ৷৷ ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে। তৎকালীন বাম সরকার এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের তদন্ত ভার সিট গঠন করে দিলেও রাজ্যে পালাবদলের পর নতুন বিজেপি-আই পি এফ টি জোট সরকার শান্তনু হত্যাকান্ডের রহস্য উন্মোচনে সি বি আই তদন্তের আদেশ দিয়েছিলেন। কিন্তু চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এক বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও ন্যায় বিচার পায়নি শান্তনুর পরিবার। বৃহস্পতিবার গোটা রাজ্যে সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের তরফে রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা করা হবে। উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর, ২০১৭ মান্দাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আততায়ীদের হাতে খুন হয়েছিল রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*