বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ অক্টোবর ৷৷ ত্রিপুরার রাজ্যপালের হাত ধরে শুভ সূচনা হলো দুই দিনের জাতীয় স্তরের সেমিনার। বুধবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ দক্ষিন ত্রিপুরার শান্তিরবাজার সরকারি ডিগ্রী কলেজে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের রাজ্যপাল কপ্তান সিং সালোঙ্কী। কলেজে রাজ্যপালকে ত্রিপুরা পুলিশ এবং টি এস আর-র পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ আরম্ভ ও সমাপ্তি হয়। মোলনা আব্দুল কালাম আজাদ অফ এশিয়ান স্টাডিস কোলকাতা ও শান্তির বাজার সরকারি ডিগ্রী কলেজের যৌথ উদ্দ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দুই দিনের সেমিনারে ফোক কালচারেল ও ত্রিপুরার হারিয়ে যাওয়া বিভিন্ন সংস্কৃতির উপর আলোচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল কপ্তান সিং সালোঙ্কি, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, আঞ্চলিক অধিকর্তা ডঃ কিরন শঙ্কর চক্রবর্তী, শান্তির বাজার সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ হারাধন সাহা প্রমুখ।দক্ষিন ত্রিপুরায় প্রথম পা রাখলেন রাজ্যপাল
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ অক্টোবর ৷৷ ত্রিপুরার রাজ্যপালের হাত ধরে শুভ সূচনা হলো দুই দিনের জাতীয় স্তরের সেমিনার। বুধবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ দক্ষিন ত্রিপুরার শান্তিরবাজার সরকারি ডিগ্রী কলেজে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের রাজ্যপাল কপ্তান সিং সালোঙ্কী। কলেজে রাজ্যপালকে ত্রিপুরা পুলিশ এবং টি এস আর-র পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ আরম্ভ ও সমাপ্তি হয়। মোলনা আব্দুল কালাম আজাদ অফ এশিয়ান স্টাডিস কোলকাতা ও শান্তির বাজার সরকারি ডিগ্রী কলেজের যৌথ উদ্দ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দুই দিনের সেমিনারে ফোক কালচারেল ও ত্রিপুরার হারিয়ে যাওয়া বিভিন্ন সংস্কৃতির উপর আলোচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল কপ্তান সিং সালোঙ্কি, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, আঞ্চলিক অধিকর্তা ডঃ কিরন শঙ্কর চক্রবর্তী, শান্তির বাজার সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ হারাধন সাহা প্রমুখ।