নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙ্গার জন্য মহাপঞ্চমীতে হলো বোধন

durgaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর ৷৷ চারদিকে বাঙ্গালীর প্রধান উৎসব দুর্গা পূজোর আমেজ। রবিবার মহাপঞ্চমী। এদিনই দেবীর বোধন। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এই বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙ্গার জন্য বন্দনা পূজা করা হয়। মন্ডপে-মন্দিরে পঞ্চমীতে সায়ংকালে তথা সন্ধ্যায় এই বন্দনা পূজা করা হয়। শাস্ত্র মতে, বোধন হচ্ছে দুর্গা পূজার অন্যতম একটি আচার। বোধন শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্ত। পূজা শুরুর আগে সন্ধ্যায় বেল শাখায় দেবীর বোধন দুর্গা পূজার একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। শরৎকালের দুর্গা পূজায় এই বোধন করার বিধান রয়েছে। বিভিন্ন পূরাণ অনুসারে ভগবান রামচন্দ্র শরৎকালে রাক্ষস রাজ রাবণকে বধ করার উদ্দেশ্যে দুর্গা পূজো করেন। তিনি অকালে এই বোধন করেন বলেই এটি অকাল বোধন নামে খ্যাত। তবে বসন্তকালের দুর্গা পূজো তথা বাসন্তী পূজোয় বোধন করার প্রয়োজন হয় না। বিভিন্ন মন্ডপে মন্ডপে নিয়ে যাওয়া হচ্ছে দেবী দুর্গার মূর্তি। রবিবার বোধন শেষে সোমবার সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। পাঁচদিনের এই উৎসব শেষ হবে শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*